• ২০২৬ ফেব্রুয়ারী ২৫, বুধবার, ১৪৩২ ফাল্গুন ১৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ডিসি মাসুদ "অপরাধীর যম"। কি হচ্ছে তাকে নিয়ে?

  • প্রকাশিত ০৯:০২ অপরাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৬
ডিসি মাসুদ "অপরাধীর যম"। কি হচ্ছে তাকে নিয়ে?
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক

ডিসি মাসুদ এখন জনআলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান পরিস্থিতি এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা যেন নাভিশ্বাস হয়ে উঠেছে। সামান্য কোনো ইস্যুতেই শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনচলাচল ব্যাহত হচ্ছে, স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক কার্যক্রম। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষকে—যারা প্রতিদিনের উপার্জনের উপর নির্ভরশীল।

যে কোনো সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনিক পর্যায়ে আলোচনার মাধ্যমে। একটি সরকার সদ্য দায়িত্ব নিয়েছে—রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার দেনা, অব্যবস্থাপনা ও নানা জটিলতা সামলে দেশকে গুছিয়ে তুলতে স্বাভাবিকভাবেই কিছু সময় প্রয়োজন। ধৈর্য ও সহযোগিতার মনোভাব ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

এমন প্রেক্ষাপটে পুলিশের প্রতি মারমুখী আচরণ নিঃসন্দেহে দুঃখজনক। ডিসি মাসুদ তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের এই প্রয়াসে তাকে বিরোধিতার নয়, বরং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হওয়া উচিত।

রাষ্ট্র, প্রশাসন ও জনগণ—সবার সমন্বিত প্রচেষ্টাতেই স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসতে পারে। সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই হতে পারে এই সংকট থেকে উত্তরণের প্রধান পথ।


সর্বশেষ